৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

2023-12-24T12:46:43+00:00
2023-12-24T12:46:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৬ পিএম   (ভিজিট : ২৪০)
X

ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার আজ রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়। 

এর আগে শনিবার রাত ৩টা ২০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিঘাট গুলোতে ছোট বড় যানবাহন, প্রাইভেট কার, পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

 
এ রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাকচালক সেলিম সরদার জানান, ট্রাকভর্তি মালামাল নিয়ে ভোরে ঘাটে এসেছেন তিনি। কুয়াশা কারণে দীর্ঘ পাঁচ ঘণ্টায়ও তিনি ফেরিতে উঠতে পারেননি। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

নৌরুটে আজ ১২টি ছোট বড় ফেরি রয়েছে বলেও জানান তিনি।
 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy