গত ৫৮ দিনে সারাদেশে ২৮৫টি অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচিতে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৫৮

2023-12-24T20:16:55+00:00
2023-12-24T20:16:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গত ৫৮ দিনে সারাদেশে ২৮৫টি অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৮:১৬ পিএম   (ভিজিট : ১৯২)
X

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচিতে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৫৮ দিনে ২৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব অগ্নিসংযোগে স্থাপনাসহ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

রবিবার (২৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ২৮৯টি অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসব অগ্নিসংযোগে ২৮৫টি যানবাহন এবং ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং ২৯টি অন্যান্য গাড়ি রয়েছে।









তিনি আরও জানান, শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত চারটি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময়ের মধ্যে রাজধানীতে তিনটি এবং কুমিল্লায় একটি বাসে আগুন দেওয়া হয়। এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট এবং ৪০ জন সদস্য কাজ করেছেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy