টঙ্গী‌তে মালবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাজীপু‌রের টঙ্গী‌তে ঢাকা থেকে ছেড়ে আাসা একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল ১০টায় টঙ্গী ব্রিজে

2023-12-25T12:30:44+00:00
2023-12-25T12:30:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গী‌তে মালবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১২:৩০ পিএম   (ভিজিট : ২১২)
X

গাজীপু‌রের টঙ্গী‌তে ঢাকা থেকে ছেড়ে আাসা একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল ১০টায় টঙ্গী ব্রিজে ওঠার আগে আবদুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) ছোটন শর্মা ব‌লেন, ঢাকা থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি মালবাহী ট্রেন টঙ্গী রেল ব্রিজে ওঠার আগে লাইনচ্যুত হয়। এতে পাঁচটি বগি লাইনের বাইরে চলে যায়। 

তিনি জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ব‌গি উদ্ধা‌রের কাজ চল‌ছে। ডাউন লাইন দি‌য়ে ট্রেন চলাচল কর‌ছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy