আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিব আল হাসানকে সতর্ক করল ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ক্রিকেটার সাকিব আল হাসান এবং বিএনএমের প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।সম্প্রতি

2023-12-25T18:11:13+00:00
2023-12-25T18:11:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিব আল হাসানকে সতর্ক করল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৬:১১ পিএম   (ভিজিট : ২২৮)
X

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ক্রিকেটার সাকিব আল হাসান এবং বিএনএমের প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

সম্প্রতি ইসির উপসচিব আতিয়ার রহমান সই করা এক চিঠিতে এ সতর্কবার্তা জানানো হয়।

চিঠিতে বলা হয়, মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামরাখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে।

অপরদিকে খুলনা-৬ আসনের বিএনএম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল ও শোডাউন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy