টাঙ্গাইলে বাস-ট্রাক-সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

জাতীয়

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজি ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০-২৫ জন যাত্রী।সোমবার

2023-12-26T16:47:18+00:00
2023-12-26T17:38:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে বাস-ট্রাক-সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৭ পিএম  আপডেট: ২৬.১২.২০২৩ ৫:৩৮ পিএম  (ভিজিট : ৪৪৯)
X

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজি ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০-২৫ জন যাত্রী।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ও পালিমা থেকে একটি সিএনজি ঘাটাইলের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিলো। এ সময় বাস সিএনজিকে ওভারটেক করতে গেলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প‌রে ট্রাকটি সিএনজির উপর উল্টে পরে। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy