৪৩তম বিসিএসে ক্যাডার ২১৬৩, নন-ক্যাডার ৬৪২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ক্যাডার ও নন-ক্যাডার মিলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে

2023-12-26T17:41:03+00:00
2023-12-26T17:41:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪৩তম বিসিএসে ক্যাডার ২১৬৩, নন-ক্যাডার ৬৪২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৭৯)
X

ক্যাডার ও নন-ক্যাডার মিলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে ক্যাডার এবং নন ক্যাডারে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। ক্যাডার পদে দুই হাজার ১৬৩ জন ও নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।  

পিএসসির ওয়েবসাইট ছাড়াও উত্তীর্ণদের মোবাইলে এসএমএস করে ফলাফল জানিয়ে দেওয়া হবে। ৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে গত কিছু দিন ধরে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা।

তারা মানববন্ধন ও সমাবেশে ক্যাডার ও নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ, নন-ক্যাডারের বিজ্ঞপ্তি বাতিল এবং পদ বাড়িয়ে পুনরায় পছন্দক্রম নেওয়ার দাবি জানান।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy