নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী

ঝালকাঠি প্রতিনিধি

রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরের প্রধান

2023-12-26T18:47:24+00:00
2023-12-26T18:47:24+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৩৩৪)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরের প্রধান প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা ঈগল। আজ আমি আমার ব্যক্তিগত কারণে স্বজ্ঞানে, স্বেচ্ছায় নির্বাচন থেকে সরিয়ে দাঁড়াচ্ছি। সাথে সাথে আমার শুভাকাঙক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি সবাই আগামী ৭ তারিখের নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন এবং শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবেন। আগামী দিনে শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবেন।

মনির বলেন, আমার মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা যে উল্লাস ও ভালোবাসা দেখিয়েছেন এতে আপনাদের কাছে চিরঋণী।

আমি সবসময় ভেবেছি রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমার পরিবার। তাইতো আমি মৃত্যুকে উপেক্ষ করে আমার সন্তান, স্ত্রী ও মাকে ঢাকাতে রেখে মহামারি করোনার সময়ও আপনাদের দ্বারে গিয়ে সাধ্যমত পাশে থাকার চেষ্টা করেছি। 

নিজের শরীরে আওয়ামী লীগের রক্ত প্রবাহিত দাবি করে তিনি বলেন, এই রক্ত কখনো বেঈমানি শেখায়নি, এই রক্ত শিখিয়েছে এই জনপদের ত্যাগী, নির্যাতিত আওয়ামী লীগ পরিবারের অধিকার আদায়ে কথা বলার। রাজনীতি আমার নেশা ও পেশা।

এই রাজনীতি করেই আমার পথ চলতে হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শকে লালন করেই আগামী দিনের পথ চলা। কখনো নেত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করে নৌকার বিপক্ষে কখনোই ছিলাম না। ভবিষ্যতেও থাকবো না। 

নৌকার আলোচিত প্রার্থী শাহজাহান ওমরকে সমর্থন দিয়েছেন কিনা জানতে চাইলে মনিরুজ্জামান মনির বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, কাউকে সমর্থন করে না। নিজের ব্যক্তিগত কারণে।’ 

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজসহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy