শ্রীমঙ্গলে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গলে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সংশ্লিষ্ট সুত্র জানায়,

2023-12-27T15:36:42+00:00
2023-12-27T15:36:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৬ পিএম   (ভিজিট : ২১৩)
X

শ্রীমঙ্গলে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংশ্লিষ্ট সুত্র জানায়,  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ বুধবার (২৭ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, নতুনবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় ও অভিযান চালানো হয়।
                                                   

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত দামে মাংস বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্যপণ্যের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্টেশন রোডে অবস্থিত ভাই ভাই হোটেলকে ৩ হাজার টাকা, সিরাজ স্টোরকে ৫ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত লায়েক মাংস বিতানকে ২ হাজার টাকা জরিমানা  করা হয়। এ অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা  করা হয়।

সহকারি পরিচালক জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy