৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে।

2023-12-28T20:46:36+00:00
2023-12-28T20:46:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২৮৬)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। এই তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রাজনীতি এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এখনকার বার্নিং ইস্যু দ্রব্যমূল্য। এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি আছে। ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। বছরে ২০ লাখ। এটা আমাদের একটা লক্ষ্য।

তিনি বলেন, ব্যাংক ও আর্থিক খাতে সক্ষমতা বৃদ্ধি, শিল্পের প্রসার, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা, জবাবদিহিতা নিশ্চিত করা, জঙ্গিবাদ রোধ করা, সর্বাত্মক গণতান্ত্রিক ব্যবস্থার চর্চা ও প্রসার ঘটানো আমাদের অগ্রাধিকার লক্ষ্য। শেখ হাসিনার তার বক্তব্যে যে সৎ সাহস দেখিয়েছেন, ভুল হলে ভুল থেকে শিক্ষা নেবো– এটাই সবচেয়ে ইমপরট্যান্ট। একজন প্রধানমন্ত্রী এত উন্নয়নের পরও এটা বলছেন। ক্ষমতার দাপট দেখিয়ে, আমার কোনও ভুল নেই, দেশ পরিচালনায় সব কিছু সঠিক করেছি– এমন বাগাড়ম্বর উনি পেশ করেননি।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy