না ফেরার দেশে পণ্ডিত ভবানী শঙ্কর

বিনোদন ডেস্ক

আন্তর্জাতিক

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘পাখওয়াজ ওস্তাদ’খ্যাত ভারতের পণ্ডিত ভবানী শঙ্কর।শনিবার (৩০ ডিসেম্বর) শনিবার বিকেলে মুম্বাইয়ের একটি হাসপাতালে

2023-12-31T13:05:50+00:00
2023-12-31T13:05:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
না ফেরার দেশে পণ্ডিত ভবানী শঙ্কর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১:০৫ পিএম   (ভিজিট : ২৮৭)
X

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘পাখওয়াজ ওস্তাদ’খ্যাত ভারতের পণ্ডিত ভবানী শঙ্কর।  

শনিবার (৩০ ডিসেম্বর) শনিবার বিকেলে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। এ ভারতীয় সংগীতশিল্পীর পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।  

তারা জানিয়েছে, গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পণ্ডিত ভবানী শঙ্কর। তারপর থেকেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। ওইদিনই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে ধীরে ধীরে কিডনিসহ শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এমন অবস্থায় তাকে ভেন্টিলেটরেও রাখা হয়। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার বিকেলে তিনি মারা যান।

এ পণ্ডিতের শেষকৃত্য আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে পশ্চিম বোরিভালিতে অনুষ্ঠিত হচ্ছে। এই সময়ের মধ্যে ভবানী শঙ্করের মরদেহ তার বাড়িতে রাখা হবে। যেখানে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন সংগীত জগতের তারকারা।  

১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভবানী শঙ্কর। ছোটবেলা থেকেই সুরের মাঝে বড় হয়ে ওঠা তার। মাত্র আট বছর বয়স থেকে তালিম নেওয়া শুরু করেছিলেন তবলা আর পাখওয়াজে। তার বাবা বাবুলালজি ছিলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী।  





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy