অবৈধ নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ-জাতি: রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জোর-জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ

2024-01-01T12:51:36+00:00
2024-01-01T12:51:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধ নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ-জাতি: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১২:৫১ পিএম   (ভিজিট : ২১১)
X

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জোর-জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে। আমরা আর মামুরা নির্বাচন করতে চাচ্ছে। 

এ অবৈধ নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ, জাতি। তারা নিজেরা নিজেরা খুন, নাশকতা করে মানুষ মারছে, আর এসব কিছু চাপিয়ে দিচ্ছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তাদের ওপর। যারা দীর্ঘদিন ধরে মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করছে, তাদের ওপর চাপিয়ে দিচ্ছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে কাফরুল এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে কাফরুল থানা বিএনপি মিরপুর ১৩ নম্বর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতিবিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয়  নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসেন, কাফরুল থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান মন্টু, কেন্দ্রীয় ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, থানা বিএনপির সদস্য ওহিদ আলম শাহাদাৎ কয়েল, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আনছার আলী, ১৬ নম্বর সাধারণ সম্পাদক শিমুল হোসেন ফারুক, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান ইফাত, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন হোসেন, কাফরুল থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন হোসেন, কাফরুল থানা মহিলা দলের আহ্বায়ক নাজমা আক্তার, কাফরুল শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রুবেল, যুবদল নেতা পারভেজ, কাফরুল থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোওাদিরুল ইসলাম শাকিল, আব্দুল হক শেখ, ফরিদ, ছাত্রদল নেতা বাপ্পীসহ নেতাকর্মীরা। 


রিজভী বলেন, তারা জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তাই অবৈধ সরকার যাতে জোর করে ক্ষমতায় না থাকতে পারে, তাদের বিরুদ্ধে আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন, ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না। 

বিএনপির মুখপাত্র রিজভী আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে, এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন, আমি ভারতের প্রার্থী। 


নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে উল্লেখ করে রিজভী বলেন, শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছু নেই। ডামি এই নির্বাচন ইতোমধ্যেই ড্যাম হয়ে গেছে। ভাগ-বাটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।  তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, তা সফল করুন। অবৈধ ডামি নির্বাচন বর্জন করুন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy