কোনো শঙ্কা নেই, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা বা অন্য কোনো পরিস্থিতি নেই জানিয়ে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

2024-01-01T13:36:31+00:00
2024-01-01T13:36:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোনো শঙ্কা নেই, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১:৩৬ পিএম   (ভিজিট : ৩০২)
X

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা বা অন্য কোনো পরিস্থিতি নেই জানিয়ে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ভোটাররাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তবুও আইনশৃঙখলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যে কোনো ধরনের নাশকতা এবং নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা সক্ষমতা বাংলাদেশ পুলিশের আছে।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রংপুরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনে কোনো নাশকতার তথ্য আছে কি না, জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, আমরা ওইরকম কোনো শঙ্কা অনুভব করছি না। আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। আমি মনে করি নির্বাচন নিয়ে দেশে এই মুহূর্তে স্বস্তিদায়ক পরিবেশ আছে। তারপরেও আমরা কিন্তু আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার, সবকিছু বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেব, যাতে ভোটাররা নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন।

গতকাল রোববার রাতে আইজিপি রাজশাহী থেকে রংপুর যান। পরে তিনি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রংপুর বিভাগের পুলিশের সকল ইউনিটের পদসস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy