ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বাদশ সংসদ নির্বাচনি জনসভায় অংশ নিতে মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

2024-01-02T12:47:41+00:00
2024-01-02T12:47:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১২:৪৭ পিএম   (ভিজিট : ১৫৬)
X

দ্বাদশ সংসদ নির্বাচনি জনসভায় অংশ নিতে মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুর শহরে বিরাজ করছে সাজ সাজ রব।

আজ ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনি জনসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে দিকনিদের্শনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা প্রসঙ্গে ফরিদপুরের নেতারা বলছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে নির্বাচনি জনসভায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান করবেন প্রধানমন্ত্রী।

এদিকে দলীয় প্রধানের আগমন উপলক্ষে প্রস্তুত করা হয়েছে রাজেন্দ্র কলেজ মাঠ। এ ছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বিভিন্ন ভবন রঙ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে ফরিদপুর শহরে বিরাজ করছে সাজ সাজ রব।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy