ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জামালপুরের ইসলামপুরে নদীভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ

2024-07-09T18:54:21+00:00
2024-07-09T18:54:21+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৬:৫৪ পিএম   (ভিজিট : ২৪৩)
X

জামালপুরের ইসলামপুরে নদীভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের  মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এসব ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

ধর্মমন্ত্রী প্রথমে উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদ মাঠে পাঁচশত পরিবারের সদস্যদের হাতে ত্রাণের চাল ও ১০ জনের হাতে  গো-খাদ্য তুলে দেন। পরে বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলীতে নদীভাঙ্গণে ক্ষতিগ্রস্ত তিনশত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর প্যাকেটজাত ত্রাণসামগ্রী ও পরিবার প্রতি এক হাজার করে টাকা তুলে দেন। 

সবশেষে মন্ত্রী বরুল ও মন্নিয়া গ্রামের ছয়শত পরিবারের সদস্যদের হাতে ত্রাণের চাল,  ৫০টি পরিবারকে শিশুখাদ্য ও ২০টি পরিবারকে গো-খাদ্য বিতরণ করেন। এসময় মন্ত্রী নদীভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে সরকারের পক্ষ হতে সকল ধরণের সহায়তার আশ্বাস দেন।

এ ত্রাণসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক শফিউর রহমান, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার  অভিজিত দাস, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ ও আবিদা সুলতানা যুথীঁসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy