বিমানবন্দরে একাত্তর টিভির ফারজানা রুপা ও শাকিল আটক

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে হযরত শাহজালাল

2024-08-21T14:18:48+00:00
2024-08-21T14:32:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিমানবন্দরে একাত্তর টিভির ফারজানা রুপা ও শাকিল আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ২:১৮ পিএম  আপডেট: ২১.০৮.২০২৪ ২:৩২ পিএম  (ভিজিট : ৭০৪)
X

একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

বুধবার সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা যায়।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ (হেড অব নিউজ), ফারজানা রুপা (প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার) কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

≫ আবু সাঈদ হত্যা: তথ্য অনুসন্ধান কমিটির সদস্যদের পদত্যাগ

আজ বুধবার (২১ আগস্ট) একাত্তর টিভির প্রধানবার্তা সম্পাদক শাকিল, তার স্ত্রী উক্ত চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা রুপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরবর্তীতে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়। 

জানা যায়, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে (TK-713) ইস্তানবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে যান তারা।  সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।







Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy