সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাক থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে প্রবেশ করা একটি ট্রাক বহরে বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন।সোমবার একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা

2023-01-31T10:44:26+00:00
2023-01-31T10:44:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১০:৪৪ এএম   (ভিজিট : ১৮৫)
X


ইরাক থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে প্রবেশ করা একটি ট্রাক বহরে বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন।

সোমবার একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপির।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘রোববার রাতে ইরান সমর্থিত একটি গ্রুপের গাড়ি বহর লক্ষ্য করে চালানো বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রাকচালক ও তাদের সহযোগিরা রয়েছে। এদের কেউ সিরিয়ার নাগরিক নয়। তবে কারা সেখানে এ বিমান হামলা চালিয়েছে তা জানা যায়নি।’

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে ইরান সশস্ত্র দলগুলোর মাধ্যমে মিত্র দামেস্ককে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। ইরাক-সিরীয় সীমান্তে ইরানপন্থী মিলিশিয়াদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

এদিকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের অবিশষ্টাংশের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট অতীতে সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল সরকারি অবস্থান ও ইরান সমর্থিত বাহিনী লক্ষ্য করে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও স্বীকার করেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy