মালয়েশিয়ায় প্রবাসী হত্যায় অভিযুক্ত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে আরেক বাংলাদেশির বিরুদ্ধে। দেশটির সেলায়েংয়ের ম্যাজিস্ট্রেট আদালত ওই যুবককে অভিযুক্ত করেন।আদালত সূত্রে

2023-02-02T07:19:27+00:00
2023-02-02T07:28:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় প্রবাসী হত্যায় অভিযুক্ত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১৯ এএম  আপডেট: ০২.০২.২০২৩ ৭:২৮ এএম  (ভিজিট : ১৭৭)
X

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে আরেক বাংলাদেশির বিরুদ্ধে। দেশটির সেলায়েংয়ের ম্যাজিস্ট্রেট আদালত ওই যুবককে অভিযুক্ত করেন। 

আদালত সূত্রে জানা গেছে, খালেক শেখ (৪১) নামে একজন প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগে মো. মজিবুর রহমান এবং কে বিশ্বনাথ (৫৭) নামের ভারতীয় বংশোদ্ভূত এক মালয়েশিয়ানকে অভিযুক্ত করা হয়।

মঙ্গলবার আদালতের বিচারক নুর হাফিজাহ রাজুনীর সামনে খালেক শেখকে হত্যার অভিযোগ আসামি মো. মজিবুর রহমান ও কে. বিশ্বনাথকে পড়ে শোনানো হয়।

যদিও এ সময় তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেওয়া হয়নি। কারণ হত্যা মামলা হাইকোর্টের আওতাধীন রয়েছে। আদালত শুনানি শেষে আসামিদের জামিনে মুক্তি না দিয়ে আগামি ৫ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন।

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় একটি লোহার কারখানার শ্রমিক থাকা অবস্থায় ২০২২ সালের ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সেলাঙ্গর রাজ্যের কুয়ালা সেলাঙ্গর জেলার রাওয়াং বাতু আরাংয়ের জালান বেস্তারি জায়ায় একটি রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় খালেক শেখের লাশ পাওয়া যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

এরপর জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিসহ এক স্থানীয় নাগরিককে গ্রেফতার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট অনুয়ায়ী, মাথায় গুরুতর আঘাতের কারণে খালেক শেখের মৃত্যু হয়।

প্রেমঘটিত একটি বিষয় থেকে প্রবাসী বাংলাদেশি খালেক শেখকে হত্যা করা হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে মালয়েশিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে, যা প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

বাবু/এ আর




  বিষয়:   মালয়েশিয়া  বাংলাদেশ  হত্যা  প্রবাসী 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy