সিরিয়াকে সাহায্য করব কিন্তু আসাদকে নয়: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বলেছে ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়াকে সহায়তার জন্য অংশীদারদের সঙ্গে তারা কাজ করছে। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তারা

2023-02-08T10:41:42+00:00
2023-02-08T10:41:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিয়াকে সাহায্য করব কিন্তু আসাদকে নয়: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪১ এএম   (ভিজিট : ১৫৮)
X

যুক্তরাষ্ট্র বলেছে ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়াকে সহায়তার জন্য অংশীদারদের সঙ্গে তারা কাজ করছে। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তারা কোনো সহায়তা করবে না। 

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর সহায়তা কার্যক্রমে  নেতৃত্ব দিচ্ছেন স্টিফেন অ্যালেন। তিনি বলেন, বেশিরভাগ ক্ষতি বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন এলাকায় এবং সেখানে ইউএসএআইডির স্থানীয় অংশীদার উপস্থিত রয়েছে।

স্টিফেন অ্যালেন বলেন, তার সংস্থা যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ানদের সাহায্য করার জন্য ইতিমধ্যে যে সহায়তা ছিল তা নবায়ন করছে এবং আশ্রয় ও খাদ্য সরবরাহসহ উদ্ধার প্রচেষ্টা এবং অন্যান্য তাৎক্ষণিক প্রয়োজনের দিকে মনোনিবেশ করছে।

তবে অপারেশনাল নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করা বেসরকারি গোষ্ঠীগুলোর নাম জানাননি। সিরিয়ার আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাদেরকে সরাসরি কোনো পুনর্নির্মাণ সহায়তা দেবে না বলেও জানিয়েছে। দেশটিতে দীর্ঘ এক যুগ (১২ বছর) সংঘঠিত নৃশংস গৃহযুদ্ধের জন্য বাশার আল আসাদের জবাব চেয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প প্রতিবেশী সিরিয়াতেও আঘাত হানে। ‘হোয়াইট হেলমেট’ নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স মঙ্গলবার জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২০ জন এবং আহত মানুষের সংখ্যা ২৬০০-এ পৌঁছেছে।  সূত্র: আল জাজিরা

বাবু/ এ আর 




  বিষয়:   সিরিয়া  আসাদ  যুক্তরাষ্ট্র 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy