প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১:০০ পিএম (ভিজিট : ২১৮)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সকাল আটটা থেকে। বয়সের ভারে নুয়ে পরা পার্বতী রানী দাস। শতবর্ষ বয়সী নারী, প্রতিবেশী ডা: সুনিল বাবুর সহযোগিতায় নারী মৌমিতা দাস কে সঙ্গে নিয়ে লাঠিতে ভর করে ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন৷
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দিতে আসেন পার্বতী রানী।পার্বতী রানী বাড়ি বিজয়নগর উপজেলা চান্দুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে।
পার্বতী রানী বলেন, নিজের ভোট নিজে দিতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। ভালোভাবে ভোট দিছি। বয়স আমার একশত কাছাকাছি হইছে। এই বয়সে লাঠিতে ভর করে ভোট দিতে পেরে অনেক ভালো লাগতাছে। জানি না সামনে ভোট দিতে পারব কিনা হয়তো বা এটাই আমার শেষ ভোট। যাকে ভোট দিছি সে যদি পাস করে আমি আরো খুশি হব।
বাড়ি থেকে যখন আমি বের হই তখন বাবারে কুয়াশা আর শীতে ভেবেছিলাম ভোট দিতে পারব না কিন্তু ঠাকুরের কৃপায় ভোট দিতে পেরেছি।