বাবা মায়ের কবর জিয়ারত করে ভোট কেন্দ্রে আসেন এমপি ইব্রাহিম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

বাবা মায়ের কবর জিয়ারত করে ভোট কেন্দ্রে আসেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী

2024-01-07T13:01:36+00:00
2024-01-07T13:01:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবা মায়ের কবর জিয়ারত করে ভোট কেন্দ্রে আসেন এমপি ইব্রাহিম
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১:০১ পিএম   (ভিজিট : ১৫৪)
X

বাবা মায়ের কবর জিয়ারত করে ভোট কেন্দ্রে আসেন  নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার সময় নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীরায় মহিলা মাদ্রাসায় নিজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জয়লাভ করলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

তিনি আরো বলেন, 'আমাদের দুই উপজেলারই বেশিরভাগ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে গেছে। গ্রামীণ কিছু সড়ক, বাড়ির রাস্তা সলিংসহ যে অসমাপ্ত কাজগুলো আছে সে কাজগুলো সমাপ্ত করবো। আল্লাহ আমাকে জয়যুক্ত করলে, আমি যেনো বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাতে পারি; সে ব্যাপারে আমি সচেষ্ট হব ইনশাআল্লাহ।'

এ সময় ভোটকেন্দ্রে ভোটারদের উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। ভোট কেন্দ্রে পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং  অফিসার জয়নাল আবেদীন মিলন।

নোয়াখালী-১ আসনটি চাটখিল উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার (আংশিক) ২টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটিতে মোট ১২৯ টি ভোট কেন্দ্রের ৮৩৬ টি ভোটকক্ষে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৩৭৫ জন। যার মধ্যে ১ লক্ষ ৯৯ হাজার ৪ শত ১ জন পুরুষ এবং ১ লাখ ৮৯ হাজার ৯ শত ২৪ জন নারী ভোটার রয়েছেন।

আসনটিতে মোট ৭ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন। তারা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এইচএম ইব্রাহিম, দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুক, গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী মোঃ খোরশেদ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের মশাল প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী মোঃ শাহ আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মোঃ মমিনুল ইসলাম, তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের প্রার্থী একেএম সেলিম ভূঁইয়া।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy