টাঙ্গাইল-২ আসনে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করলেন ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করলেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি

2024-01-07T13:51:11+00:00
2024-01-07T13:51:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল-২ আসনে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করলেন ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১:৫১ পিএম   (ভিজিট : ২৫৬)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করলেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা।

রবিবার (০৭ জানুয়ারি) সকাল ৯:৩০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভূঞাপুর ও গোপালপুরের মোট ১০ টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

ভূঞাপুরে পরিদর্শনকৃত কেন্দ্রগুলো হলো- ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয় ও অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গোপালপুরে পরিদর্শনকৃত কেন্দ্রগুলো হলো- আলমনগর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়, নন্দনপুর রাধারানি বালিকা উচ্চ বিদ্যালয় ও পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসময় তিনি নির্বাচনী এজেন্ট ও ভোট গ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের সাথে কথা বলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy