টাঙ্গাইল-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৪:০৮ পিএম (ভিজিট : ৩১৪)

X
দিনের মধ্যভাগে এসে টাঙ্গাইল -১( মধুপুর- ধনবাড়ী)আসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী সার্জেন্ট ((অব.) মোহাম্মদ আলী।
বেলা ২ টার দিকে আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন। তিনি ছিলেন কৃষিমন্ত্রী ড. রাজ্জাকের প্রতিদ্বন্দ্বী।
জাতীয় পার্টির প্রার্থী সার্জেন্ট(অব:)মোহাম্মদ আলী জানান, মধুপুরের প্রতিটি ভোট কেন্দ্রেই আমার লোক জনদেরকে ক্ষমতাসীন দলের কর্মিরা বের করে দিয়ে তারা জোর পূর্বক নিজেদের মত করে ভোট নিয়ে নিচ্ছে। তাই আমি এই প্রহসনের নির্বাচন বর্জণ করে সরে দাড়ালাম।