প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৪:১১ পিএম আপডেট: ০৭.০১.২০২৪ ৪:১৮ পিএম (ভিজিট : ২২১)

X
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামীলীগের স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জাল ভোট, এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া ও মারধরসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) দুপুরে গোপালপুর উপজেলার ঝাওয়াইল বাজার প্রচার-প্রচারণার নির্বাচন অফিসে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এসময় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, নৌকার কর্মী-সমর্থকরা ঈগল প্রতীকের কর্মীদের ব্যাপক মারধর করেছে। ঈগলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বহু কর্মীকে আহত করেছে। স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলেনি। জেলার পুলিশ সুপারকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।