ভাঙ্গায় শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলছে

ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ৪ আসনে ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছেন। কোন স্থান

2024-01-07T16:18:30+00:00
2024-01-07T16:18:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলছে
ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৪:১৮ পিএম   (ভিজিট : ১৪০)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ৪ আসনে ভোটাররা শান্তিপূর্ণ  ও উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছেন। কোন স্থান থেকে  অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রচন্ড  শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ ভোট প্রদান করেছেন। তিনি ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের  কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা ২৫ মিনিটে ভোট প্রদান করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণ আমাকে মূল্যায়ন করবেন। 

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি তার নিজ কেন্দ্র আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণ পাড়া গ্রামে  ৯৫ নং ব্রাহ্মণপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা পাঁচ মিনিটে তিনি ভোট প্রদান করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন এবং তার কন্যা নাজোরা মুজিব চৌধুরী। ভোট দানের পর  এক প্রতিক্রিয়ায় নিক্সন চৌধুরী বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ করছি।

আমি জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছি। জনগণ আমাকে মূল্যায়ন করবে। এ আসনে মোট  ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬১ হাজার ৮৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৫৬ জন এবং  নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৭৮৫ জন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy