ঢাকা-২ আসন : স্বতন্ত্রপ্রার্থী ডা. হাবিবুর রহমানের ভোট বর্জন

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) :

সারাবাংলা

১৭৫ ঢাকা-২ (কেরানীগঞ্জ, কামরাঙীরচর-সাভার একাংশ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমানের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।রবিবার (৭

2024-01-07T16:19:34+00:00
2024-01-07T16:19:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-২ আসন : স্বতন্ত্রপ্রার্থী ডা. হাবিবুর রহমানের ভোট বর্জন
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) :
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৭৩)
X

১৭৫ ঢাকা-২ (কেরানীগঞ্জ, কামরাঙীরচর-সাভার একাংশ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমানের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ডা. হাবিবুর রহমান বলেন, আমার নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, ভোটারদের মারপিট, পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমার পরিবার ও নেতাকর্মীদের কথা চিন্তা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমি তো অনেক কেন্দ্রে ঘুরেছি। ভোটারের ভালোই উপস্থিতি রয়েছে। তা ছাড়া গ্রামগঞ্জের ব্যাপার তো। দিনের সব সময় একই রকম ভোটারের উপস্থিতি থাকে না। কখনো বাড়ে কখনো কমে।

উল্লেখ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড, ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গীরচর ও সাভার উপজেলার আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়ন, কেরানিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন(হযরতপুর, কলাতিয়া, তারানগর, শাক্তা, রোহিতপুর, বাস্তা এবং কালিন্দী) নিয়ে গঠিত ঢাকা-২, সংসদীয় আসনে রয়েছেন প্রার্থী চারজন। তাহলে - ইসলামী ঐক্যজোটের (মিনার প্রতীক) আশ্রাফ আলী জিহাদী ও জাতীয় পাটির (লাঙ্গল প্রতীক) শাকিল আহমেদ ও আওয়ামী লীগের (নৌকা) অ্যাডভোকেট কামরুল ইসলাম। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy