নড়াইল-২ আসনে ওয়ার্কার্স পাটির প্রার্থী নির্বাচন বর্জন করলেন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল-২ আসনে ওয়ার্কার্স মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট হাফিজুর রহমান সংসদ নির্বাচন বর্জন করলেন।

2024-01-07T16:20:02+00:00
2024-01-07T16:20:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইল-২ আসনে ওয়ার্কার্স পাটির প্রার্থী নির্বাচন বর্জন করলেন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৪:২০ পিএম   (ভিজিট : ১৭০)
X

নড়াইল-২ আসনে ওয়ার্কার্স মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট হাফিজুর রহমান সংসদ নির্বাচন বর্জন করলেন। রোববার (৭ জানুয়ারী) দুপুর ২টার সময় নড়াইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মলনে নির্বাচন বয়কটের ঘোষণা দেন এবং ভোট বাতিল করে পূনরায় নির্বাচনের দাবি জানান। এ সময় তার সাথে জাতীয় কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি মো: নওরজ মোল্যা, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক পারভেজ আলম বাচুসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মৌখিক সংবাদ সম্মলনে তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত  নড়াইল-২ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট সুষ্ঠু হচ্ছিল। কিন্তু এরপর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। তারা পরাজয় নিশ্চিত জেনে লক্ষীপাশা আর.এল পাশা সরকারি প্রাঃ বিদ্যালয়, নড়াইল শীবশংকর মাধ্যমিক বিদ্যালয়, ব্যানাহাটি সরকারি প্রাথঃ বিদ্যালয়, ইতনা উচ বিদ্যালয়, রাধানগর চারিখাদা সরকারি প্রাথঃ বিদ্যালয়, বোড়ামারা মাধ্যমিক ও সরকারি প্রাথঃ বিদ্যালয়, তারাসি সরকারি প্রাথঃ বিদ্যালয়, তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দিয়ে নৌকার লোকজন ব্যালট পেপার নিয়ে জোরপূর্বক সিল মারা শুরু করে। এ ক্ষেত্রে প্রিজাইর্ডিং অফিসাররাও তেমন কোনা ভূমিকা পালন করছে না। আমি নিজ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান,এবং ভ্রাম্যমান টিমকে জানালেও তারা কোনা ব্যবস্থা  নয়নি। নৌকার প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে নৌকার সমর্থকরা জবরদস্তিমূলকভাবে ব্যালট বাক্সে সিল মারা শুরু করেছে। তিনি আরও বলেন এ সরকারের আমলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা আবারও প্রমানিত হলো।

এ বিষয় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, তার অভিযোগ সত্য নয়। তিনি একটি কেন্দ্রের  বিষয় আমার কাছে অভিযোগ করলে আমি সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে  ম্যাজিস্ট্রেট পাঠালে ওয়ার্কার্স পার্টির এজেন্টকে  ভোট কক্ষে দেখতে পান। ওই এজেন্টের কোন অভিযোগ নাই । ওয়ার্কার্স পার্টি আসলে অধিকাংশ জায়গায় এজেন্ট  দিতে পারেননি। সুষ্ঠু-শান্তিপ্রিয়  ও চমৎকার পরিবেশে ভোট হচ্ছে  বলে রিটানিং কর্মকর্তা জানান।

নড়াইল-০২ আসন (লাহাগড়া উপেজলা ও নড়াইল সদরের একাংশ)  থেকে মাট ৮জন প্রার্থী স্ব স্ব প্রতিক নিয়ে নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনানীত প্রার্থী বর্তমান এমপি মাশরাফী বিন মার্ত্তজা, ওয়ার্কার্স পার্টির অ্যাডঃ শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির অ্যাডঃ ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রটের মো. লতিফুর রহমান, স্বতন্ত্র মো. নূর ইসলাম এবং সৈয়দ ফয়জুল আমীর লিটু।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy