বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির অধিকাংশই পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর বগুরা

2024-01-07T16:24:46+00:00
2024-01-07T16:24:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৪:২৪ পিএম   (ভিজিট : ১৮৬)
X

বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির অধিকাংশই পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর বগুরা রোডে বাংলাদেশ ব্যাংকের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে বগুরা রোড বাংলাদেশ ব্যাংকের সামনে একটি স্টাফ বাসে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির অধিকাংশই পুড়ে যায় বলে জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, রাত ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে পার্কিং করে রাখা একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটির অধিকাংশ পুড়ে গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy