প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৫:১৬ পিএম (ভিজিট : ১৫২)

X
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচনী পরিবেশ না থাকা ও তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে নিবাচন বর্জনের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন।
রোববার (৭ জানুয়ারি) বেলা দেড়টার দিকে পৌর এলাকার ফুড অফিস মোড়ে প্রার্থীর নিজ বাসভবনে করা এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার নির্বাচনী এজেন্টেদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয় পৌর এলাকার একটি কেন্দ্রে নৌকার সমর্থকরা তাকে প্রবেশ করতে দেননি। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর না থাকারও অভিযোগ করেন।