প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৫:১৭ পিএম আপডেট: ০৭.০১.২০২৪ ৫:৫৭ পিএম (ভিজিট : ৪৭২)

X
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। রোববার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে বলেছেন, নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে ৩টা ৪৫ মিনিটে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। নির্বাচনের দিন তিনি পুলিশ কর্মকর্তাকে হুমকি দিয়েছেন। এটিসহ একাধিক কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
ভোটের মাত্র ৪৫ মিনিট আগে কেন প্রার্থিতা বাতিল করা হলো— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুমকি প্রদর্শন করছেন উনি (মোস্তাফিজুর রহমান)।
ইতোমধ্যে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্গনের মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুমকি প্রদর্শন করেছে মোস্তাফিজুর রহমান। চরম আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার এই প্রার্থিতা বাতিল করা হয়েছে।