প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৫:২০ পিএম (ভিজিট : ৩৬২)

X
মানিকগঞ্জের ৩ টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিত ছিল খুবই কম।
রবিবার (৭ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত মানিকগঞ্জের ৫১৬টি কেন্দ্রে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, জলায় সর্বমোট ভোটারের সংখ্যা ১২ লাখ ৬২ হাজার ৪৪৫ জন। ৫১৬টি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ২৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সনাক্ত করা হলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া মানিকগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও তার সহধর্মিনী শাবানা মালেকসহ পরিবারের সদস্যগন সকাল ১০ টায় সদর উপজেলার গড়পাড়া নিউ মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া সিংগাইরের জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মানিকগঞ্জ-২ আসনে ( সিংগাইর হরিরামপুর ও সদরের ৩ টি ইউনিয়নের) আওয়ামী লীগের দলীয় প্রার্থী মমতাজ বেগম। এসময় তার নাতনি মধু সঙ্গে ছিলেন।
ভোট শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
এই আসনটিতে মমতাজ ছাড়াও আওয়ামীলীগের ৪ স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে ১৯৩টি ভোটকেন্দ্রে রয়েছে। ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ জন।