পটুয়াখালী‌তে লাঙ্গল সমর্থক‌দের উপর হামলা‌য় আহত ৫

পটুয়াখালী প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পটুয়াখালী সদর উপ‌জেলার ইটবা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কচাবু‌নিয়া ভোট কে‌ন্দ্রের বাই‌রে লাঙ্গল সমর্থক‌দের উপর হামলা চা‌লি‌য়ে‌ছে আওয়ামীলীগ নেতা কামাল হো‌সে‌নের

2024-01-07T17:31:16+00:00
2024-01-07T17:31:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী‌তে লাঙ্গল সমর্থক‌দের উপর হামলা‌য় আহত ৫
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৫১)
X

পটুয়াখালী সদর উপ‌জেলার ইটবা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কচাবু‌নিয়া ভোট কে‌ন্দ্রের বাই‌রে লাঙ্গল সমর্থক‌দের উপর হামলা চা‌লি‌য়ে‌ছে আওয়ামীলীগ নেতা কামাল হো‌সে‌নের নেতৃ‌ত্বে তার বা‌হিনীর সদস‌্যরা। র‌বিবার বিকাল পৌ‌নে ৪টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। হামলায় লাঙ্গল প্রতি‌কের প্রার্থী এ‌বিএম রুহুল আ‌মিন হাওলাদা‌রের এ‌পিএস সো‌হেলসহ অন্তত ৫জন রক্তাক্ত জখম হ‌য়ে‌ছে। সো‌হেল‌কে আহত অবস্থায় পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

ঘটনার পর পু‌লিশ র‌্যাব বি‌জি‌বি সেনা সদস‌্যরা ঘটনাস্থ‌লে পৌ‌ছে। অ‌ভিযুক্ত কামাল কে‌ন্দ্রিয় আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আফজাল হো‌সে‌নের আপন ছোট ভাই।

আহত সো‌হেল জানান, তার প্রার্থী রুহুল আ‌মিন হাওলাদার গাড়ী নি‌য়ে ওই ভোট কে‌ন্দ্রের দি‌কে যা‌চ্ছি‌লেন। এ সময় কিছু বু‌জে উঠার আ‌গেই কে‌ন্দ্রিয় আওয়ামীলীগ নেতা আফজাল হো‌সে‌নের ভাই জেলা আওয়ামীলীগ সদস‌্য কামাল হো‌সে‌নের নেতৃ‌ত্বে অত‌র্কিত ভা‌বে গাড়ীর উপর হামলা কর‌তে তে‌ড়ে আ‌সে। এসময় আ‌মিসহ আমার অন‌্যন‌্য কর্মীরা গাড়ী থে‌কে নে‌মে সাম‌নে এ‌গি‌য়ে গে‌লে আমা‌দের উপর হামলা চালায়। 

ঘটনা সম্প‌র্কে এ‌বিএম রুহুল আ‌মিন হাওলাদার জানান, দিনভর সুস্ঠু নির্বাচন হ‌লেও কে‌ন্দ্রিয় আওয়ামীলী‌গ নেতা আফজা‌লের ভাই কামাল আমার সহকর্মী‌দের উপর হামলা চা‌লি‌য়ে গোটা নির্বাচন‌কে প্রশ্ন বিদ্ধ ক‌রে‌ছে। তি‌নি ব‌লেন, বিএন‌পি জামা‌তের এ‌জেন্ডা বাস্তবায়‌নের জন‌্য কামাল এ কাজ‌টি ক‌রেছে।  আ‌মি এ ঘটনার বিচার চাই পাশাপা‌শি আফজা‌লেরও বিচার চাই।

কামাল হো‌সেন জানান, দুইপক্ষ শ্লোগান দেয়া‌কে কেন্দ্র ক‌রে ঝা‌মেলা হ‌য়ে‌ছে।

সদর থানার ও‌সি মোঃ জ‌সিম জানান, ঘটনা শু‌নে তাৎক্ষনিকভা‌বে মোবাইল টিম নি‌য়ে আ‌মি ঘটনাস্থ‌লে আ‌সি। এখন প‌রি‌বেশ শান্ত র‌য়ে‌ছে। দোষী‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেয়া হ‌চ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy