রাঙ্গামাটিতে কঠোর নজরদারি ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটিতে ভোটকেন্দ্র ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং ভোটারদের যথেষ্ট উপস্থিতির মধ্যদিয়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ

2024-01-07T17:40:39+00:00
2024-01-07T17:59:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটিতে কঠোর নজরদারি ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৫:৪০ পিএম  আপডেট: ০৭.০১.২০২৪ ৫:৫৯ পিএম  (ভিজিট : ২৯৭)
X

রাঙামাটিতে ভোটকেন্দ্র ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং ভোটারদের যথেষ্ট উপস্থিতির মধ্যদিয়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি-২৯৯ আসনের ভোটগ্রহণ।

আজ রোববার বিকেল ৪টায় সারা দেশের ন্যায় ২৯৯নং আসনে ভোটগ্রহণ শেষ হয়, চলছে গণনা।

তবে নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটলেও রাঙামাটিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  শান্তিপূর্ণ পরিবেশে রাঙামাটি-২৯৯ আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

রাঙ্গামাটিতে ২টি পৌরসভা ও ১০টি উপজেলার ২১৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয় । কোন বিরতী ছাড়া বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা গেছে। এর অধিকাংশ মহিলা ভোটার।

এ আসনের মোট ভোটার ৪,৭৪,৪৫৪  জন । এর মধ্যে পুরুষ ২,৪৭,৪১৬ ও মহিলা ২,২৭,০৩৬ জন। রাঙ্গামাটির ১০টি উপজেলার ২১৩টি কেন্দ্রের ১ হাজার ১২১টি ভোটকক্ষে ভোট গ্রহন চলছে। এর মধ্যে ‘হেলিসর্টি’ কেন্দ্র-১৮টি । 

দুর্গম পাহাড়ের এই ১৮টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ও দীর্ঘপথ পায়ে হেটে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের যেতে হয়েছে ।

১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ৫টি, বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ৮ টি ও বিলাইছড়ি উপজেলায় ৩টি।

রাঙ্গামাটির  একটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৩ জন। এর মধ্যে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি দীপংকর তালুকদার, স্বতন্ত্র প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী সোনালি আঁশ প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান।

আজ সকাল সাড়ে ৮টায় রাঙ্গামাটি ২৯৯নং আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার তার নির্বাচনী ভোট কেন্দ্র চম্পক নগর এলাকার ওয়াপদা রেষ্ট হাউজ কেন্দ্রে তার ভোট প্রদান করেন। 

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘যেখানেই নির্বাচনের প্রচারে গেছি, নৌকার পক্ষে জোয়ার দেখেছি। যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, ষড়যন্ত্র করেযাচ্ছে তাদের সাবধান করেন। তিনি বলেন, নৌকার জয় নিয়ে কোনো সংশয় নেই। বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy