প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৫:৫৫ পিএম (ভিজিট : ২০৩)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জে ১১০টি ভোট কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রেই ভোটের উপস্থিতি স্বতস্ফুর্ত কোন কোন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লম্বা লাইন দেখা গেছে।
প্রতিবন্ধীরাও এসেছেন ভোট কেন্দ্রে। রবিবার ভোটের শুরুতেই উপজেলার বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, দোনা কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌসভার বারইখালী আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, নিশানবাড়িয়ার বাদশারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শরণখোলা ডিগ্রী কলেজ কেন্দ্র এসব কেন্দ্রগুলোতে বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশী দেখা গেছে।
সকাল ৮টা ৩০ মিনিটে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী কেন্দ্রী ছাত্র লীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তার মাতা ও তার সহধর্মিনী ঊশান আরা বাদল-কে নিয়ে ভোট প্রদান করেন।
ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ও আস্থা রেখে আজকে ভোটারদের দীর্ঘ লাইনের এই উপস্থিতি প্রমাণিত হয় আগামীর বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রাায় এগিয়ে যাবে। বিজয়ের ক্ষেত্রে তিনি শতভাগ আশাবাদী।
বেলা ১১ টায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. জামিল হোসাইন শরণখোলার ডিগ্রী কলেজ কেন্দ্রে তার সহধর্মিনী শেখ শারমিন রিমাকে নিয়ে ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় অভিযোগ করে বলেন, মোরেলগঞ্জ-শরণখোলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। জাল ভোট, তার কর্মীদের মারধর এ রকম নানাবিধ অভিযোগ তুলেন পরে তিনি দুপুর ১টায় এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে ভোট বর্জণ করেন। বাগেরহাট-৪,(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনটি দুটি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীসহ বিভিন্ন দলের ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
এখানে ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৩১৪ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজর ৪৫ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৬৭ জন, হিজড়া রয়েছে ২ জন। ১৪৩টি ভোট কেন্দ্রে ৭৮০ টি কক্ষে সাধারণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।