পূর্বধলায় ভোটকেন্দ্রের সামনে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খারছাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রবিবার (৭ জানুয়ারি)

2024-01-07T18:59:59+00:00
2024-01-07T18:59:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় ভোটকেন্দ্রের সামনে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২২৮)
X

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খারছাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রবিবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দিকে কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। তবে  হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি করতে থাকেন। পরে কিছুক্ষণ ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ করে পুনরায় চালু করা হয়।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান।

ঘটনার প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেত্রকোণা জেলা সভাপতি তাপসী তালুকদার, সদর ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, ওয়ার্ড আ.লীগ নেতা জয়নাল মিয়া বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে খারছাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল তরুণ জড়ো হয়। পরে হট্টগোলের সৃষ্টির করে। কিছুক্ষণ পর ভোটকেন্দ্রে সামনে দেশীয় অস্ত্রের মহড়া ও ৩টি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায়। এরপর জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়। 

ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনার স্থান পরিদর্শন করে একটি ইয়ামাহা ব্যান্ডের মোটর সাইকেল (ময়মনসিংহ-ল ১১-৯৯২০) আটক করা হয়। এ বিষয়ে অভিযোগ পেলে আইণগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy