পটুয়াখালী-১ আসনে লাঙ্গলের রুহুল আমিন হাওলাদার জয়ী

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার বিজয়ী হয়েছেন।১৫৯টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত পটুয়াখালী-১

2024-01-07T20:02:35+00:00
2024-01-07T20:06:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী-১ আসনে লাঙ্গলের রুহুল আমিন হাওলাদার জয়ী
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৮:০২ পিএম  আপডেট: ০৭.০১.২০২৪ ৮:০৬ পিএম  (ভিজিট : ১৬৪)
X

পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার বিজয়ী হয়েছেন। 

১৫৯টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত পটুয়াখালী-১ আসনে নির্বাচনে লড়েছেন ৬ জন প্রার্থী। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী রুহুল আমিন হাওলাদার ৮১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
 
ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী রুহুল আমিনের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. নাসির উদ্দিন তালুকদার ডাব প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট।
 
বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, পটুয়াখালী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৩ হাজার ২৫৭ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৩৩ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজর ৪১৪ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy