বিএনপির বাধা ও বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে চট্টগ্রামের ১৬ আসনে ভোট সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে চট্টগ্রাম মহানগর সহ জেলার ১৬টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সম্পন্ন হয়েছে ।

2024-01-07T20:07:29+00:00
2024-01-07T20:10:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির বাধা ও বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে চট্টগ্রামের ১৬ আসনে ভোট সম্পন্ন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৮:০৭ পিএম  আপডেট: ০৭.০১.২০২৪ ৮:১০ পিএম  (ভিজিট : ১৮৮)
X

কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে চট্টগ্রাম মহানগর সহ জেলার ১৬টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সম্পন্ন হয়েছে । ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন ভোটার অধ্যুষিত চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১২৫ জন প্রার্থী। বিগত নির্বাচন গুলোর তুলনায় এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির সংখ্যা ছিল অনেক বেশী। 

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলেছে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। যদিও চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতা কর্মীরা৷ স্থানীয়রা বলছে, মূলত ভোট গ্রহণকে বাঁধা গ্রস্থ করতে বিএনপি নেতা কর্মীরা পরিকল্পিত ভাবে হামলা চালায়৷ পরে পুলিশ চার ঘন্টার চেষ্টায় সেই হামলা প্রতিহত করে৷  এছাড়া কয়েকটি আসনের কিছু কেন্দ্রে সংঘর্ষে জড়িয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা৷ 

চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁওয়ের মৌলভীপুকুর পাড় এলাকায় বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশ-বিজিবির ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপির কর্মীরা।

একাধিক সূত্র বাংলাদেশ বুলেটিনকে জানায়, রোববার সকালে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন বিএনপির কর্মীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে বিএনপির কর্মীদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

পুলিশও পাল্টা টিয়ারশেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশের একশনের মুখে পিছু হটে বিএনপি নেতা কর্মীরা৷ পরে দুপুর বেলা বিএনপির কয়েকশ নেতাকর্মীরা আবারো সংগঠিত হয়ে চান্দগাও থানাধীন মৌলভীপুকুর পাড়ে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির সাঁজোয়া যানের পাশাপাশি সেনাবাহিনীর দুইটি টহল দল আসলে বিএনপির নেতাকর্মীরা পিছু হটে। 

সকাল ১১টার দিকে চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুইপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।  তারা হলেন- আকবারশাহ থানার নুরিয়া মাদ্রাসার আশিক বড়ুয়ার ছেলে শান্ত বড়ুয়া (২৪) ও খুলশী থানার ঝাউতলার আরজু মিয়া কলোনির আমির হোসেনের ছেলে মো.জামাল (৩৫)। আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ দু’জনকে চমেক হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের বদুর পাড়া এলাকায় হাজী বশরত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ভাড়া করা একটি গাড়ি ভাঙচুর ও চালককে পিটিয়ে আহত করা হয়

বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম-৮ আসনের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে ইউপি সদস্য পংকজ চন্দকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। পংকজ চন্দ স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালামের সমর্থক। স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রে কেটলি প্রতীকের সমর্থক আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে’র অনুসারীদের সঙ্গে ফুলকপি প্রতীকের সমর্থকরা সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া বাঁশখালী, সাতকানিয়া, মিরসরাই এলাকায় বিচ্ছিন্ন ভাবে কিছু মারামারির ঘটনা ঘটেছে৷  

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, সীতাকুন্ড, রাউজান, রাঙ্গুনিয়া, কোতোয়ালী, পটিয়া ও আনোয়ারা আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটে বিজয় পেতে যাচ্ছেন বলে জানা গেছে৷ সাতকানিয়া, বাঁশখালী আসনে নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে থাকার খবর পাওয়া গেছে৷ চান্দগাঁও- বোয়ালখালী আসনে শরিকদের জন্য ছেড়ে দেয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীর আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীর ভোট যুদ্ধ চলেছে৷ এছাড়া অন্যান্য আসন গুলোতেও বেসরকারী ভাবে পাওয়া ফলাফলে নৌকার প্রার্থীরা এগিয়ে ছিল৷ 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy