যশোর-১ আসনে বিজয়ী শেখ আফিল উদ্দিন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন নৌকা প্রতিকে ৮৭ হাজার ৮৫৪ ভোট পেয়ে

2024-01-07T20:34:21+00:00
2024-01-07T20:34:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোর-১ আসনে বিজয়ী শেখ আফিল উদ্দিন
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৮:৩৪ পিএম   (ভিজিট : ২৮৯)
X

যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন নৌকা প্রতিকে ৮৭ হাজার ৮৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ট্রাক প্রতিকে ৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯০৮ ভোট।

ব্যাপক উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে কোন অপ্রীতীকর ঘটনা ছাড়ায় ভোট গ্রহণ শেষে রোববার (০৭ জানুয়ারি)  রাত ৮টায় শার্শা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নয়ন কুমার রাজবংশী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

অন্যদিকে, অনিয়মের অভিযোগ তুলে রোববার বেলা ১১টার সময় সংবাদ সম্মেলন করে ভোট বর্জন ঘোষণা দেন ট্রাক মার্কা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।

যশোর-১ আসনে ১০২টি ভোট কেন্দ্রে ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৭টি ও মহিলা কক্ষ ৩৪৪টি। এ আসনে ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন এবং হিজড়া ভোটার রয়েছে ২ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy