প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৮:৩৮ পিএম (ভিজিট : ৪৩৭)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী দীপংকর তালুকদার।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।
২১৩টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচনে লড়েছেন ৩ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার ২১৩ কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ঘোষণা অনুযায়ী পেয়েছেন নৌকা: ১,১৬,২৭১ ভোট। এতে সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী অমর কুমার দে পেয়েছেন ১৪৯৯ ভোট, তৃণমূল বিএনপি'র মিজানুর রহমান পেয়েছেন, ৮৭৩ ভোট।
রাত ৮টায় ২১৩টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা মোশাররফ হোসেন।
দুর্গম পাহাড়ের এই ১৮টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ও দীর্ঘপথ পায়ে হেটে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন কর্মীদের যেতে হয়েছে ।
১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ৫টি, বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ৮ টি ও বিলাইছড়ি উপজেলায় ৩টি।
যার কারণে এসব কেন্দ্রের ফলাফল আগামীকাল ঘোষনা করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যানুযায়ী এ রাঙামাটি-২৯৯ আসনের মোট ভোটার ৪,৭৪,৪৫৪ জন । এর মধ্যে পুরুষ ২,৪৭,৪১৬ ও মহিলা ২,২৭,০৩৬ জন। রাঙ্গামাটির ১০টি উপজেলার ২১৩টি কেন্দ্রের ১ হাজার ১২১টি ভোটকক্ষে ভোট গ্রহন হয়েছে।