সপ্তম বারের মত এমপি নির্বাচিত নৌকার রাজিউদ্দিন

রায়পুরা প্রতিনিধি

সারাবাংলা

আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে নরসিংদী -৫ রায়পুরা আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন

2024-01-07T20:40:36+00:00
2024-01-07T22:37:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সপ্তম বারের মত এমপি নির্বাচিত নৌকার রাজিউদ্দিন
রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৮:৪০ পিএম  আপডেট: ০৭.০১.২০২৪ ১০:৩৭ পিএম  (ভিজিট : ২৭২)
X

আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে নরসিংদী -৫ রায়পুরা আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান ছয় বারের সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের  মিজানুর রহমান চৌধুরী। 

রায়পুরায় ১৬৩ টি ভোট কেন্দ্রের মধ্যে সবকটি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম। প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকার প্রার্থী রাজি উদ্দিন আহমেদ রাজু পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৫৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট। এতে দেখা যায়, ৪৭ হাজার ৬৭৯ ভোটে এগিয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন নৌকা মাঝি রাজি উদ্দিন ।

রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম নৌকার প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু কে নির্বাচিত ঘোষণা করে ফলাফল ঘোষণা করেন। এর ফলে সপ্তম বারের মত এমপি নির্বাচিত হয়ে লাকি সেভেন রেকর্ড গড়লেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু। 

এছাড়াও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী প্রকৌশলী শহিদুল ইসলাম পেয়েছেন ৭৫৬ ভোট, ইসলামি ঐক্যজোটের মুফতি আব্দুল কাদির মোল্লা মিনার প্রতীকে পেয়েছেন ১,৩৩৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মমতাজ মহল ডাব প্রতীকে পেয়েছেন ১৫৫ ভোট, গণফ্রন্টের নাজমুল হক শিকদার মাছ প্রতীকে পেয়েছেন ১০১ ভোট, বিএনএফ এর মো: বিটু মিয়া টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৭৫ ভোট, জাসদের মাহফুজুর রহমান  মশাল প্রতীকে পেয়েছেন ৬৯০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো: সোলায়মান খন্দকার কাঁচি প্রতীকে পেয়েছেন ৩৩৭ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার২৯৭জন। মোট ভোট কাস্ট হয় ১ লাখ ৮১ হাজার ৯১০ টি। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৮৪ টি এবং বাতিল ভোটের সংখ্যা ২৬২৬ টি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy