নাটোর-৪ আসনে নৌকার প্রার্থী সিদ্দিকুর বিজয়ী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সংসদ সদস্য পদে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি নৌকা প্রতীক নিয়ে

2024-01-07T21:24:53+00:00
2024-01-07T21:24:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোর-৪ আসনে নৌকার প্রার্থী সিদ্দিকুর বিজয়ী
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৯:২৪ পিএম   (ভিজিট : ২৮০)
X

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সংসদ সদস্য পদে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি নৌকা প্রতীক নিয়ে দুই উপজেলায় পেয়েছেন ১১৩৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ট্রাক প্রতিকে পেয়েছেন ৯০৭৪৮ ভোট। 

রবিবার রাত আটটায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতেÑ কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৭টা থেকে বিকাল চারটটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে ১৬৭টি কেন্দ্রে। এরমধ্যে গুরুদাসপুরের ৬৮ কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৩ হাজার ৪০৯ ভোট। বড়াইগ্রামের ৯৯ কেন্দ্রে পেয়েছে ৮০১৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আসিফ আব্দুল্লাহ গুরুদাসপুরে পেয়েছেন ৫৪ হাজার ৮৮১ ভোট এবং বড়াইগ্রামে পেয়েছেন ৩৫৮৬৭ ভোট।

গত বছরের সেপ্টেম্বর মাসে নাটোর-৪ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সিদ্দিকুর রহমান। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকেই নৌকা দেয় আওয়ামী লীগ। তার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন। তিনি প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy