টানা চতুর্থবার সাংসদ হলেন ওবায়দুল কাদের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালী -৫ আসনে (কোম্পানীগঞ্জ -কবিরহাট) আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ওবায়দুল কাদের টানা চতুর্থ বারের মতো বেসরকারিভাবে সংসদ সদস্য

2024-01-07T21:40:55+00:00
2024-01-07T21:40:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টানা চতুর্থবার সাংসদ হলেন ওবায়দুল কাদের
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৯:৪০ পিএম   (ভিজিট : ২৮৯)
X

নোয়াখালী -৫ আসনে  (কোম্পানীগঞ্জ -কবিরহাট)  আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ওবায়দুল কাদের টানা চতুর্থ বারের মতো বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ১৩২ টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

১৩২টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল শেষে ওবায়দুল কাদের (নৌকা) প্রতীক পেয়েছেন ১৮১,২৭৯ ভোট,   জাতীয় পার্টি থেকে  ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ( লাঙ্গল) প্রতীক, ৯,৭০২ভোট,  জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ থেকে  সাংবাদিক মকছুদের রহমান মানিক (মশাল) প্রতিক ২,১৩২, ইসলামী ফ্রন্ট থেকে মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) প্রতীক ১,৪৯৩ ভোট ও সাংস্কৃতিক মুক্তিজোট শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতীক ২,১৩২ ভোট পেয়েছেন। 

এ আসনে মোট ভোটার ৪ লক্ষ  ৪৯ হাজার ৭৭ জন।(কোম্পানীগঞ্জ ও কবিরহাট  উপজেলার ) সহকারী রিটার্নিং ও নির্বাহী অফিসার  বেসরকারি ভাবে  ওবায়দুল কাদের (নৌকা) প্রতীককে বিজয়ী ঘোষণা করেন। 

এখবর পেয়ে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল বের করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy