জাল ভোট দেওয়ায় যুবকের দুই বছরের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল-১ আসনে জাল ভোট দেওয়ার অভিযোগে রেজওয়ান শেখ (২৫) নামে এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

2024-01-07T22:34:47+00:00
2024-01-07T22:34:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাল ভোট দেওয়ায় যুবকের দুই বছরের কারাদণ্ড
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:৩৪ পিএম   (ভিজিট : ২১৮)
X

নড়াইল-১ আসনে জাল ভোট দেওয়ার অভিযোগে রেজওয়ান শেখ (২৫) নামে এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

রবিবার (৭ জানুয়ারি) কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রেজওয়ান শেখ খুলনা জেলার দিঘলিয়া থানার জুঙ্গুশিয়া গ্রামের আজবাহার শেখের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রেজওয়ান শেখ জাল ভোট দেওয়ার সময় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুজিত বিশ্বাসের নির্দেশে কেন্দ্রে দায়িত্বরত এসআই গাজী নুর নবী তাকে আটক করে। পরে নির্বাচনী এলাকা নড়াইল-১ (কালিয়া উপজেলা) এর বিচারক বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৪ (৩) ধারা অনুযায়ী রেজওয়ান শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। 

এছাড়া উক্ত জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy