প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:৪০ পিএম (ভিজিট : ২৫৬)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।
রোববার (৭ জানুয়ারি) জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। যেখানে মোট ১৪৭টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ।
মাশরাফি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১ ভোট।
নড়াইল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৮১ হাজার ৯৯০ জন।