টাঙ্গাইল-২ আসনে বিপুল ভোটে জয়ী হলেন ছোট মনির

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের

2024-01-07T23:06:18+00:00
2024-01-07T23:06:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল-২ আসনে বিপুল ভোটে জয়ী হলেন ছোট মনির
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১১:০৬ পিএম   (ভিজিট : ৫৩২)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী ছোট মনির।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পাওয়া ফলাফল অনুযায়ী ছোট মনির পেয়েছেন মোট ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী আওয়ামী লীগ স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী মোঃ ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট। এ হিসাবে ছোট মনির ১ লাখ ২১ হাজার ২৪৪ ভোটে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে পরাজিত করেছেন। এ নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন ছোট মনির। 

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ আসনে ১৩৮ টি কেন্দ্রের মধ্যে ১৩৭ টি কেন্দ্রের অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। বাকি একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy