মানিকগঞ্জে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মানিকগঞ্জের সদর উপজেলার আউটপাড়া এলাকায় ড্রামট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।সোমবার (৮ জানুয়ারি) সকালে এ দূর্ঘটনা

2024-01-08T12:36:28+00:00
2024-01-08T12:36:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১২:৩৬ পিএম   (ভিজিট : ৩৭২)
X

মানিকগঞ্জের সদর উপজেলার আউটপাড়া এলাকায় ড্রামট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) সকালে এ দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, সদরের আউটপাড়া এলাকায় ড্রামট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy