মির্জা ফখরুলের জামিন শুনানি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এজাহারে নাম থাকার পরও গ্রেফতার না দেখানো ৯ মামলায় জামিন শুনানির জন্য

2024-01-08T12:38:26+00:00
2024-01-08T12:38:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জা ফখরুলের জামিন শুনানি মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১২:৩৮ পিএম   (ভিজিট : ২৪৯)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এজাহারে নাম থাকার পরও গ্রেফতার না দেখানো ৯ মামলায় জামিন শুনানির জন্য মঙ্গলবার তারিখ ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে মঙ্গলবার (৯ জানুয়ারি) জামিন শুনানি হবে। 

এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানির জন্য এই তারিখ ধার্য করেছিলেন। মির্জা ফখরুলের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, গত ১৩ ডিসেম্বর মির্জা ফখরুলের এই ৯ মামলায় জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। এরপর আমরা উচ্চ আদালতে বিষয়টি অবহিত করি। আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এরপর আমরা আবারও সিএমএম আদালতে জামিনের আবেদন করি। আদালত মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য এই তারিখ ঠিক করেন। আমরা আশা করি, ওইদিন মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করবেন আদালত।

তিনি আরও বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এদের মধ্যে সম্প্রতি দুটি গ্রেফতার দেখানো হয়েছে। বাকি রয়েছে আরও ৯টি।

জানা যায়, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাজে হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২৯ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy