আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম

2024-12-26T15:09:22+00:00
2024-12-26T15:09:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৩:০৯ পিএম   (ভিজিট : ১৮৭)
X

রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। 

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাবেক এই ছাত্রলীগ নেতা ও ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম।

তিনি বলেন, বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বলরামের বিরুদ্ধে মামলার বিষয় তিনি বলেন, তার বিরুদ্ধে বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এছাড়া রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy