প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১:১৯ পিএম (ভিজিট : ৫৮১)

X
আওয়ামী লীগের নৌকার বিজয় মিছিল শেষে ফেরার পথে ঝালকাঠিতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি২৪) রাত সাড়ে নয়টায় সময় নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নেতার নাম কাজী ফুয়াদ। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। নিহত ফুয়াদ কাজী চৌদ্দবুড়িয়া গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে।
স্থানীয়রা জানান, নির্বাচনে ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আমির হোসেন আমু বিজয়ী হওয়ায় রাতে আনন্দ মিছিল বের করেন তার নেতৃত্বে । বিজয় মিছিল শেষে ফুয়াদ বাড়ির দিকে রওনা দেন। নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ বিষয়ে জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি মুরাদ আলী।