প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১:৩১ পিএম (ভিজিট : ৪০৬)

X
ঢাকা-২০ ধামরাই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বেনজির আহমেদ।
রবিবার (৭ জানুয়ারি) রাত ৯টায় উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ভোট গণনা শেষে বেনজীর আহমেদকে বিজয়ী ঘোষণা করেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ নৌকা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৭শত ০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেস হোসেন কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৪হাজার ৬শত ১৩ভোট।
এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এম এ মালেক ট্রাক প্রতীকে পেয়েছেন ২১হাজার ২শত ৩৬ ভোট।
জাতীয় পার্টির প্রার্থী খান মোহাম্মদ ইস্রাফিল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১হাজার ২শত ৭৯ভোট এবং মিনহাজ উদ্দিন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) একতারা প্রতীকে পেয়েছেন ২শত ৭৮ভোট,আমিনুর রহমান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) ছড়ি প্রতীকে পেয়েছেন ২শত ৭৫ভোট, রেবেকা সুলতানা (এনপিপি) আম প্রতীকে পেয়েছেন ২শত ১৪ভোট।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এই আসনটিতে এবার ১৪৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩লক্ষ ৫৫হাজার ৯শত ৮২জন। এরমধ্যে সর্বমোট ভোটের প্রদত্ত সংখ্যা ১লক্ষ ৬৫হাজার ৭৩ ভোট।
এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ১লক্ষ ৬১ হাজার ৬ শত ০৪ ভোট। আর বাতিল হয়েছে ৩ হাজার ৪ শত ৬৯ ভোট।