ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি আসনের চারটিতে নৌকা, দুটিতে স্বতন্ত্রপ্রার্থীর জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী হয়েছেন। জেলার একটি

2024-01-08T13:41:37+00:00
2024-01-08T13:41:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি আসনের চারটিতে নৌকা, দুটিতে স্বতন্ত্রপ্রার্থীর জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১:৪১ পিএম   (ভিজিট : ১৫৪)
X

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী হয়েছেন। জেলার একটি আসন (ব্রাহ্মণবাড়িয়া—২) জাতীয় পার্টিকে ছাড় দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু এই আসনে জাতীয় পার্টি সুবিধা করতে পারেনি। এখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া একটি (ব্রাহ্মণবাড়িয়া—১) আসনে নৌকার প্রার্থী বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া—১ (নাসিরনগর) আসনে বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্রপ্রার্থী (কলার ছড়ি) সৈয়দ এ কে একরামুজ্জামান ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ৪৬ হাজার ১৮৯ ভোট পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া—২ (সরাইল—আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন (কলার ছড়ি) ৮৪ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা (ঈগল) পেয়েছেন ৫৫ হাজার ৪৩১ ভোট। ব্রাহ্মণবাড়িয়া—৩ (সদর ও বিজয়নগর) নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ১ লাখ ৫৮ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান (কাঁচি) ৬৪ হাজার ৩৭ ভোট পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া—৪ (কসবা—আখাউড়া) আসনে নৌকার প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান (আম) পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া—৫ (নবীনগর) আসনে নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান ১ লাখ ৬৫ হাজার ৬৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে মোবারক হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া—৬ (বাঞ্ছারামপুর) আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম ১ লাখ ৯২ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে আমজাদ হোসেন পেয়েছেন ২ হাজার ৬৬৬ ভোট।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy